আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: কেশপুরের বিকলচক মাঠ সংলগ্ন এলাকায় একাধিক ডিবা ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ।
বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিকলচক মাঠ সংলগ্ন এলাকায় একাধিক ডিবা ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। কে বা কারা কি কারণে এই তাজা বোমা মজুদ করে রেখে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে কেশপুর বিধানসভা কেন্দ্রে। তবে এই তাজা বোমা উদ্ধার ঘিরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়। এই বোমা কি কাজে লাগতো সেই নিয়ে উঠছে প্রশ্ন।

