ক্যানিংয়ে বোমা তৈরির কারখানার হদিশ, উদ্ধার প্রচুর তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৫ মে: গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ একটি বোমা তৈরির কারখানার হদিশ পেল। সেখানে হানা দিয়ে ২৮টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে বাবলু নায়েক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কড়াকাটি গ্রামে। ঠিক কি কারণে এখানে বোমা তৈরি হচ্ছিল সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সাথে আরও কে বা কারা জড়িত সে বিষয়ে ও তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *