টিটাগড়ে বিস্ফোরণের ঘটনা নিয়ে দানা বাধছে রহস্য, তদন্তে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক টিম

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ এপ্রিল: টিটাগড়ে পিকে বিশ্বাস রোডের বিস্ফোরণের ঘটনা ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে। এখানে কোনো শক্তিশালী বোমা ফেটেছে না গ্যাস সিলিন্ডার ফেটে বাড়ি ভেঙ্গে পড়েছিল তার রহস্য ক্রমশই চিন্তায় ফেলেছে তদন্তকারী অফিসারদের। জার জেরে টিটাগড়ে বাড়ি ভাঙ্গার ঘটনায় ঘটনাস্থলে এবার তদন্ত করতে এল বোম ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক টিম।

প্রসঙ্গত, টিটাগড় পৌর সভার অন্তর্গত ২২ নং ওয়ার্ডের পিকে বিশ্বাস রোডে গত মঙ্গলবার ভেঙ্গে পড়েছিল একটি দোতলা বাড়ির একাংশ। আহত হয়েছিলেন কয়েকজন। বুধবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে আসেন ওই ভাঙ্গা বাড়িটির বর্তমান পরিস্থিতি ও এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে। তিনি এসে বাড়িটির অবস্থা দেখে জানিয়ে যান যে সঠিক তদন্তের জন্য ফরেন্সিক বিভাগকে এর তদন্তের কাজে লাগানো হবে। এছাড়াও ওই দুর্ঘটনাগ্রস্থ বাড়িটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেখানেই আগুন লাগতো, কিন্তু এক্ষেত্রে বাড়িটি ভেঙ্গে পড়েছে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। আর এই বিষয়গুলি ভাবাচ্ছে তদন্তকারীদের।

ঠিক কি কারণে বাড়ির একাংশ ভেঙ্গে পড়েছিল তার তদন্তে বৃহস্পতিবার ওই ভাঙ্গা বাড়িতে হাজির হয় ফরেন্সিক টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখে এবং বেশকিছু নমুনাও সংগ্রহ করে। ভাঙ্গা বাড়িটির ধ্বংস স্তূপ সরিয়ে তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। উদ্ধার হয় বোমার স্প্লিন্টার। যদিও তা নিয়ে ফরেন্সিক বা বম্ব ডিসপোজাল স্কোয়াড বা পুলিশ কিছুই বলতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *