বগুলা হাসপাতালের নাম পরিবর্তন হতে চলেছে, মৃত ছাত্রের নাম অনুসারে হবে নতুন নামকরণ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় বসবে আবক্ষ মূর্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর: বগুলা গ্রামীণ হাসপাতালে নাম পরিবর্তন হতে চলেছে। সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যাদবপুর কান্ডে মৃত ছাত্রের বাবা মায়ের সাক্ষাৎ হয়।সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

মুখ্যমন্ত্রী মৃত ছাত্রের বাবা মাকে বলেন, দোষীদের উপযুক্ত বিচার হবে। পাশাপাশি তিনি বলেন, বগুলা হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হবে স্বপ্নদ্বীপ রুরাল হাসপাতাল এবং বগুলা হাসপাতালের ভিতর বসবে তার একটি মূর্তিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *