আশিস বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের ব্লক সভাপতির উপরেই ভরসা রাখল বগটুই

আশিস মন্ডল, রামপুরহাট, ২৩ মার্চ: বিজেপি নেতারা বগটুইয়ে এসে ঘটা করে শহিদ স্মরণ করে গেলেও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির উপরেই ভরসা রাখলো বগটুই কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবার। দু’দিন আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বগটুই গ্রামে এসে গণহত্যা কাণ্ডে নিহতদের স্মরণে স্মরণসভা করে গেছেন। তার দুদিন পরেই গভীর রাতে অসুস্থ্য হয়ে পড়েন স্বজনহারা অন্যতম বানিরুল শেখ। ভোর রাতে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সেখানে গিয়ে বানিরুল শেখের চিকিৎসার প্রয়োজনে সব রকম সহযোগিতা করেন তিনি। কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। গত ২১ মার্চ রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই বগটুই গ্রামে বাণীরুল শেখের বাড়িতে ঢুকতে বাধা দেন তার পরিবারের সদস্যরা। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেই বিধায়কের উপরে বাণিরুল শেখের পরিবার একরাশ ক্ষোভ উগরে দিলেও তৃণমূল কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির উপরেই ভরসা রেখেছেন বাণিরুল শেখের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *