আমাদের ভারত, আরামবাগ, ২৯ আগস্ট: কলেজের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের কালিপুর
দিঘিরপাড় এলাকার নেতাজি মহাবিদ্যালয়ে। মৃতের নাম শৈলেন্দ্র বাগ বয়স ৩২।
জানা গেছে, সোমবার সকালে নেতাজি মহাবিদ্যালয় কলেজ চত্বরে এলাকার বাসিন্দারা শৈলেন্দু বাগ নামে ওই যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। এরপরে আরামবাগ থানার পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
পরিবারের সূত্রে জানা গেছে, মৃত শৈলেন্দু বাগ নেতাজি মহাবিদ্যালয়ের ডি গ্রুপের কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরেই হাতে টাকা না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।

