পুরুলিয়ায় রেল লাইন থেকে উদ্ধার সিভিক পুলিশের দেহ

সাথী দাস, পুরুলিয়া, ৮ জুন: রেল লাইন থেকে উদ্ধার এক সিভিক পুলিশের মৃতদেহ। পুরুলিয়ার চান্ডিল শাখার রেল লাইনে কাটিন পাড়া এলাকায় আজ মৃতদেহটি উদ্ধার হয়। ওই যুবকের নাম মহম্মদ জেসিমুল হুদা (২৭)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের কাটিং পাড়ায়। তিনি পুরুলিয়া জিআরপিতে সিভিক পদে কর্মরত ছিলেন। রেল লাইনের মাঝে দেহটি উদ্ধার হয়। মৃত‍্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *