সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৬ আগস্ট: বিবস্ত্র এক মাঝ বয়সি ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সাঁওতালডিতে। বৃহস্পতিবার, রঘুনাথপুর ২ ব্লকের অধীনে সাঁওতালডি থানার আহ্লাদী গ্রামের কাছে কদমদা নদীতে দেহটি ভাসতে দেখেন বাসিন্দারা। গ্রামের লোকজন সাঁওতালডি
বিসিডাবলু ফাঁড়িতে খবর দেন। ওই ফাঁড়ির আধিকারিক দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ওই নদী থেকে দেহটি উদ্ধার করেন তাঁরা। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান কয়েক দিন আগে নদীতে ডুবে যায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। জলের স্রোতে ওই নদীতে ভেসে যাচ্ছিল দেহটি। কিভাবে নদীতে দেহটি এল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।


