সাতসকালে রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য রামজীবনপুরে

কুমারেশ রায়, মেদিনীপুর, ২২ জুন:
সাতসকালে রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনা চন্দ্রকোনা ব্লকের রামজীবনপুর পুরসভার দরখোলা এলাকার।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই এলাকার রাস্তায় রক্ত দেখতে পান, তার একটু দূরেই একটি সাইকেল এবং মানিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এর পর কাছেই পুকুর পাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখেন স্থানীয় বাসিন্দারা।

এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ।এলাকার প্রচুর মানুষ সেখানে জড়ো হন। এরপর রামজীবনপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ওয়েব পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
ওই মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারনে এই রক্তাক্ত মৃতদেহ তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *