শ্যামনগরে রেলের পরিত্যক্ত গোডাউন থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ সেপ্টেম্বর: সাত সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়াল শ্যামনগরে। রেলের পরিত্যক্ত গোডাউন থেকে মৃতদেহটি উদ্ধার হয়।

গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাট সংলগ্ন পরিত্যক্ত রেলের গোডাউনের ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। শনিবার সকালে স্থানীয় কিছু প্রতভ্রামণকারি রেলের গোডাউনের ভেতর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানালে এলাকার লোকজন ছুটে আসেন। এরপর তারাই গোটা বিষয়টি নোয়াপাড়া থানায় জানালে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। যদিও মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই যুবকের বাঁদিকে গালে আঘাতের চিহ্ন ছিল এবং তার দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এলাকার যুবক নয় বলেই দাবি তাদের। অভিযোগ, যুবককে খুন করে ওখানে ফেলে দিয়ে
গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে সাইডিং মাঠের পাশে ওই পরিত্যক্ত গোডাউনটিকে স্থানীয় ছোট্টু খান নামে এক ব্যক্তি প্যাস্টিকের গোডাউন বানিয়েছে। রেলের গোডাউন দখল করে ব্যবসা করা ছোট্টুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *