বাঁকুড়ায় রক্তদান শিবিরে সংগৃহীত হল বিরল গ্রুপের রক্ত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ নভেম্বর: সাঁই বাবার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে বিরল গ্ৰুপের রক্ত সংগৃহীত হল বাঁকুড়ায়। আজ সাঁই বাবার ৯৭তম জন্মদিন উপলক্ষ্যে ডাঃ জীতেন্দ্রনাথ বন্দোপাধ্যায় প্রতিষ্ঠিত সাঁই বাবার মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ ৫২ জন রক্তদান করেন। তার মধ্যে বিরল গ্ৰুপ যথা এ বি নেগেটিভ, বি নেগেটিভ ও নেগেটিভ রক্ত মেলে।বিরল এই গ্ৰুপের রক্ত মেলায় স্বস্তি প্রকাশ করেন শিবিরের সহযোগী সংস্থা বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা।তিনি বলেন, সচরাচর এই গ্ৰুপের রক্ত পাওয়া যায় না। এটা নজির হয়ে রইল। উল্লেখ্য শিবিরে রক্ত সংগ্ৰহ করে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *