শিলদা কলেজে রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ নভেম্বর: শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে আগামী ১ ডিসেম্বর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরকে সফল করে তোলার জন্য রক্তদাতাদের উৎসাহিত করতে মঙ্গলবার কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি ‘রক্তাদাতা উদ্বুদ্ধকরণ শিবির’। এই শিবিরে মোট ২৮৪ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শিবিরের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড: সুশান্ত কুমার দোলাই। এই শিবিরে বক্তব্য রাখেন, জাতীয় সেবা প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য ড: সুজাতা তিওয়ারি, অধ্যাপক শক্তিপদ শিট ও প্রোগ্রাম অফিসার ড: সুশান্ত দে। সমগ্র শিবিরটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী। এছাড়াও কলেজের সমস্ত অধ্যাপক- অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *