সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মে: প্রচণ্ড দাবদাহে রক্তের আকাল মেটানোর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আজ বাঁকুড়া নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা এগিয়ে এলেন রক্ত দান করতে।আজ নার্সিং প্রিন্সিপাল সরিতা পাল সহ ৫৩জন শিক্ষার্থী রক্তদান করেন। গত ১২ মে কলেজের সভাগৃহে রক্তদান উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মূলতঃ রক্তদান ও থ্যলাসেমিয়া নিয়ে আলোচনা হয় সভায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা গরম কালে রক্তের সংকট, মরনাপন্ন রোগী থেকে থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুদের অবস্থা তুলে ধরে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।তারপরই শিক্ষার্থীরা রক্তদানে আগ্ৰহ প্রকাশ করেন। আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছাত্রীদের উৎসাহিত করতে প্রিন্সিপাল সরিতা পাল স্বয়ং রক্তদান করেন। এগিয়ে আসেন টিচিং স্টাফরাও।


