স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ডিসেম্বর: “রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান”, আপনার এক ফোটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষ রোগীর প্রাণ। আজ রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মন্ডল। ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারি লাল্টু ঘোষ এবং সিআই গৌরী প্রসন্ন বন্ধু, তাছাড়া শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিক। আজ এই রক্তদান শিবিরে রক্তদান করলেন সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।


