জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জুন: বর্তমান কোভিড পরিস্থিতিতে জেলার হাসপাতালগুলিতে কিছুটা হলেও রক্তের সঙ্কট মেটাতে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমবেত ছাত্র ছাত্রীদের সামনে সঙ্কটাপন্ন মুমূর্ষু রোগীর জন্য রক্তদানের তাৎপর্য বিষয়ে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের রাজ্য সহ সভাপতি কোহিনুর মজুমদার, জেলার ছাত্র সভাপতি সৌরভ চক্রবর্তী। কেশপুর কলেজের ক্যাম্পাসে আয়োজিত রক্তদান শিবিরে কলেজের শতাধিক ছাত্রছাত্রী রক্তদান করেন।


