অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩১ জুলাই: নয়াগ্রাম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এলেন পোষ্ট অফিসের কর্মীরা। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগীতায় খড়িকামাথানী সাব পোষ্ট অফিসের কর্মীদের উদ্যোগে রবিবার হল একটি রক্তদান শিবির।
খড়িকামাথানী ডিএম এসসি হাইস্কুলে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে পোষ্ট কর্মীদের পাশাপাশি স্থানীয় নবারণ সংঘের যুবকরা মিলে প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পোষ্ট অফিসের কর্মীদের এহেন উদ্যোগে খুশি স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।

