নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে রক্তদান শিবির গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জানুয়ারি: দেশের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীর কাছে আহ্বান করেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো’। তখন নেতাজির এই আহ্বান ছিল দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আন্দোলনের ময়দানে আত্মাহুতি দেওয়ার আবেদন। কিন্তু আজ স্বাধীন ভারতবর্ষে রক্তদানের মাহাত্ম একজন মুমূর্ষু রোগীকে প্রাণ ফিরিয়ে দেওয়ার মহত্ম। তাই বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন পালনের প্রাক মুহূর্তে রক্তদানের মাধ্যমে সমাজসেবায় এগিয়ে এলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ‘আলমপুর ৬ নম্বর অঞ্চল ১২৬ তম নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্যরা’। এদিন কমিটির উদ্যোগে আলমপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।

কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে আলমপুর ৬ নম্বর অঞ্চল নেতাজি জন্মবর্ষ কমিটির সম্পাদক তরুণ কুমার রথ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কমিটির পক্ষ থেকে ৩ দিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ দ্বিতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হল। এলাকার মহিলাদের রক্তদানে আগ্রহ ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *