নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: রক্তের গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব আর্যের বিশেষ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরে ২ জন মহিলা সহ মোট ৭৩ জন রক্তদান করেন। এদিনের রক্তদানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, সমাজসেবী মুকুল সামন্ত, গুড়গুড়িপাল থানার ওসি আসিফ সানি, সদর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য দিলীপ কুমার দে, স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন, রক্তদান আন্দোলনের কর্মী সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক প্রমুখ।

রক্তদান কর্মসূচিকে সফল করতে সবরকম সহযোগিতা করেন অধ্যাপক অংশুমান দাশ চৌধুরী, সমাজকর্মী অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা। এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন অজিত মাইতি, সেক সাত্তার, আশির খান, কচি চালকসহ আরো অনেকে। অতিথিরা রক্তদাতাদের গোলাপ দিযে উৎসাহিত করেন। রক্ত সংগ্রহ করেছেন ডেবরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *