কোতবাজার যুবগোষ্ঠীর উদ্যোগে রক্তদান শিবির মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: শনিবার সকালে মেদিনীপুরের কোতবাজার যুবগোষ্ঠীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, সমাজসেবী মানিক রায়, গোপাল সাহা সহ অন্যান্যরা।

যুব গোষ্ঠীর উদ্যোগে এই রক্তদান শিবির ৩৭ তম বর্ষে পদার্পণ করল বলে জানা গেছে। এ দিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্ত দান করেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *