মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে ইন্ডিয়ান স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ অক্টোবর: আজ মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিন।এই দিনটি দেশের প্রতিটি প্রান্তের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো মর্যাদার সঙ্গে পালন করেছে। কিন্তু গোপীবল্লভপুরের ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব এদিন শুধু মহাত্মা গান্ধীকে সম্মান ও স্মরণ করে থেমে থাকল না। এই করোনা পরিস্থিতিতে গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রয়োজনীয়তা বিবেচনা করে আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে ক্লাব সম্পাদক সত্যরঞ্জন বারিক, সত্যকাম পট্টনায়েক, কল্যাণ বারিকের মতো ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্যরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

রক্তদান শিবির সম্পর্কে ক্লাব সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন, রক্তদান শিবিরটি মহালয়ার দিন করার ভাবনা থাকলেও হাসপাতালে রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *