সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৯ জুলাই: ধর্মীয় চেতনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সামিল বাঁকুড়া শ্রীশ্যাম মহোৎসব সমিতি। মুমূর্ষু রোগীদের সুচিকিৎসা ও হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে আজ কুচকুচিয়াস্হিত শ্যাম মন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২৩ জন মহিলা সহ মোট ১২৩জন রক্তদান করেন।

রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন শিবিরে হাজির হন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জিতেন্দ্র নাথ বন্দোপাধ্যায়, ডাঃ শম্ভুনাথ সরাফ, ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা। সমিতির সম্পাদক বিজয় বাগেরিয়া ও সভাপতি রাজকুমার সুরেকা রক্তদানে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমিতির আহ্বায়ক দুর্গা প্রসাদ পোদ্দার জানান, বিগত বছরগুলোতেও রক্তদানের আয়োজন করা হয়েছে। এবার কয়েকজন যুবক যুবতী এই প্রথম রক্তদান করলেন।


