জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২১ এপ্রিল: রক্তের ঘাটতি মেটাতে এবার এগিয়ে এল অন্ডাল জিআরপি। বৃহস্পতিবার অন্ডাল রেল স্টেশন এলাকায় থানা চত্ত্বরে রক্তদান শিবির করল জিআরপি। এদিন শিবিরে পুরুষ-মহিলা মিলিয়ে রক্ত দান করেন ৫৭ জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস ও অন্ডাল থানার পুলিশ আধিকারিক শান্তনু অধিকারী। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।
অন্ডাল জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজন ঘোষ বলেন, “গরমের দিনে ব্লাড ব্যাঙ্ক গুলিতে যাতে রক্তের ঘাটতি না হয়, তাই রক্তদান শিবিরের আয়োজন।”

