জে মাহাতো, আমাদের ভারত, ৭ জুলাই: ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা পূরণ করতে বুধবার মেদিনীপুর সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শালবনীর ভাউদিতে রক্তদান শিবিরের আয়োজন করে। ভাউদি গণেশ পুজো কমিটির সহযোগিতায় এই কর্মসূচিতে দুইজন মহিলা সহ প্রায় ত্রিশজন রক্তদান করেন।
চক্রের তরফে তন্ময় সিংহ জানান, প্রথমে দ্বি প্রাহরিক ভোজনের আয়োজন ও পরের দু’পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণের পর চতুর্থ পর্যায়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, ভাউদি গণেশ পুজো কমিটি ও শিক্ষক সমিতিকে কর্মসূচি রূপায়ণের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষক সংগঠনের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী সদর উত্তর চক্রকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তার উপর জোর দেন ও মেদিনীপুর ভলেন্টারি ব্লার্ড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক ও সভায় উপস্থিত জয়ন্ত মুখার্জির একশত আটচল্লিশ বার রক্ত দেওয়ার ঘটনা উল্লেখ করেন। রাজু বিষই, সঞ্জয় বিষই, ঠাকুরদাস মাহাত প্রমুখেরা আজকের অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ছাত্রসমাজের সম্পাদক ও শিক্ষক অভয় মিশ্র এবং গড়বেতা সিভিল আর্মির মূল হোতা সুশান্ত পারিয়াল সহ চক্রের শিক্ষক বাপ্পা বিষয়ী, অমিত কুমার মারিক, শুভম চাউলিয়া, সুতপা মন্ডল, সন্টু কুমার দাস, বিপ্লব সরেন ও অমর চৌধুরী। অনুষ্ঠানে সকলের হাতে মাস্ক তুলে দেন ভাউদি গনেশ পূজা কমিটির সদস্যরা।


