জে মাহাতো, মেদিনীপুর, ২৪ আগস্ট: কোভিড কালীন রক্তসংকট মেটাতে মঙ্গলবার মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ ইউনাইটেড পিএইচই কন্ট্রাক্টরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ৫০ জন রক্ত দেন।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শৈবাল গিরি, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, গৌরাঙ্গ সিংহ, তন্ময় ভট্টাচার্য, সুজিত নন্দী।

