কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুন:
করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্স গ্রুপ প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে। রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যরা করোনা রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের দিনরাত পরিষেবা দিয়ে চলেছেন। করোনা পরিস্থিতি এবং গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে এই গ্রুপের সদস্যরা ১৯ জুন শনিবার মনোহরপুর বাজারে রক্তদান শিবিরের আয়োজন করলো। এই শিবিরে ৭১জন রক্ত দান করেন। বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যদের হাতে স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দিলেন।

রক্তদান শিবিরে ছিলেন অধ্যাপক শান্তনু বসু, অশোক সাঁতরা, উত্তম মন্ডল, সমীর হাজরা, কমল দোলই, চিন্ময় পাল এবং ছাত্র যুব নেতৃত্বরা।

