জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: করোনার সময় রক্তের সঙ্কট দেখা দিচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন মুমুর্ষূ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবার পরিজনরা।রক্তের এই সংকট কিছুটা হলেও মেটাতে উদ্যোগ নিয়েছে গড়বেতার আমলাগোড়া স্পন্দন ক্লাব।

তাদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ১১০ জন আজ রক্তদান করেন। ক্লাবের
পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে ও উপস্থিত প্রত্যেককে রাখি পরিয়ে দেওয়া হয়। আজ রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিং হাজরা, প্রাক্তন বিধায়ক আশিষ চক্রবর্তি, ক্লাবের কর্মকর্তা, ক্লাবের শুভানুধ্যায়ী ও সদস্য সদস্যারা।

