আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ আগস্ট: এবিটিএ’র জলপাইগুড়ি সদর মহকুমা শাখার পক্ষ থেকে শহিদ নিতাই দাস ও সুভাষ সরকারের স্মরণে ৭ আগস্ট প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন সদর মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার। রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কদমতলা সংলগ্ন শিক্ষক ভবনে। শিবিরের উদ্বোধন করেন প্রখ্যাত চিকিৎসক পান্থ দাশগুপ্ত। সদর হাসপাতালের চিকিৎসক অনিন্দ্য প্রকাশ ঘোষ সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন।

এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুরুষ ও মহিলারা রক্তদান করেন। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব জিয়াউল আলম, জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী, ছাত্র ছাত্রী অভিভাবক সহ জেলা, মহকুমা কেন্দ্রীয় নেতৃত্বরা।

