তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির আরামবাগে

গোপাল রায়, আরামবাগ, ২০ এপ্রিল: করোনা আবহে রক্তের সঙ্কট মেটাতে আরামবাগে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। আরামবাগে মায়াপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের  আয়োজন করা হয়। মঙ্গলবার আরামবা‌গের মথুরডাঙ্গা সমবায় লজে এই অনুষ্ঠানটি হয়। এ‌দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের ব্লক সভাপতি পলাশ রায় সহ আরও অনেকে। তৃণমূলের পক্ষ থেকে জানা গেছে, ১০০-র বে‌শি মানুষ রক্ত দান করেন এই শিবিরে। মঙ্গলবার সকাল থেকে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *