রাধাকান্তপুর শান্তবালা জনকল্যাণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির সাঁকরাইলে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ মে: করোনা আতঙ্কের ফলে সর্বত্র ব্লাড ব্যাঙ্ক গুলিতে শুরু হয়েছে রক্তের চরম সঙ্কট। এই মুহূর্তে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে এগিয়ে এল সাঁকরাইলের রাধাকান্তপুর শান্তবালা জনকল্যাণ ক্লাব। রবিবার রাধাকান্তপুর শান্তবালা জনকল্যাণ ক্লাবের উদ্যোগে ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই রক্তদান শিবিরে ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। তিনি এদিন সমস্ত রক্তদাতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি এদিন ক্লাব সদস্য ও বিধায়ক আন্ধারী গ্রামের মানুষজনকে করোনা নিয়ে সচেতন করেন ও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন এবং এলাকার লোকজনরা কেমন আছেন খোঁজ খবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *