স্মাইল কেয়ার ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির নয়াগ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ মে:
একদিকে মারন ভাইরাস করোনার আতঙ্ক অন্যদিকে গ্রীষ্মের প্রচণ্ড হাঁসফাঁস করা গরমে সাধারণ মানুষ রক্ত দানে বিরত থাকার ফলে সর্বত্র ব্লাড ব্যাংকগুলিতে শুরু হয়েছে রক্তের চরম আকাল। সেই একই অবস্থা ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের। তাই রক্তের অভাব মেটাতে এবার এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল কেয়ার ফাউন্ডেশন।

সোমবার সংগঠনের পক্ষ থেকে নয়াগ্ৰাম হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে প্রায় ১৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। স্মাইল কেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *