রক্তের সঙ্কট মেটাতে নবী দিবসে বুদবুদের নতুনগ্রামে রক্তদান শিবির

জয় লাহা, দুর্গাপুর, ১৯ অক্টোবর: চলছে শারদ উৎসব। তার মাঝেও রক্তের সঙ্কট বিভিন্ন হাসপাতালে। সম্প্রীতির বার্তা দিয়ে রক্তের সঙ্কট মেটাতে নবী দিবসে রক্তদান শিবির করল খোদ পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার এমনই এক নজির গড়ল বুদবুদের মানকর পঞ্চায়েতের সদস্য রাজিব খান। কোনও উৎসব অনুষ্ঠান নয়। সেবামূলক কাজে দিনটি পালন করল মানকর পঞ্চায়েতের ওই সদস্য। এদিন তার নিজের গ্রাম তথা তার সংসদ এলাকা মানকর নতুন গ্রামে নবী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজন করে। বর্ধমানের একটি ব্লাড ব্যাঙ্ক থেকে শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে। এদিন সকাল থেকে রক্তদানে গ্রামের উৎসাহী যুবকদের ভিড় ছিল। দুপুর পর্যন্ত ৬৮ জন সেচ্ছায় রক্তদান করে। তার মধ্যে ৭ জন মহিলা রক্তদান করেছেন।

উদ্যোক্তা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজীব খান বলেন, “রক্তের কোনও জাত হয় না। রক্তের কোনও ধর্ম হয় না। পুজোর মরশুমে হাসপাতালে রক্তের সঙ্কট দেখা দেয়। রক্তের সঙ্কট মেটানো নাগরিক সমাজের দায়িত্ব ও কর্তব্য। তাই রক্তদান শিবিরের মাধ্যমে নবী দিবস পালন করার উদ্যোগ নিয়েছি। অতিতে লকডাউনে খাদ্য সামগ্রী বন্টন, ফুটবল খেলা, সহ নানান সেবামূলক কাজ করেছি। এবার রক্তদান শিবির করা হল।”

এদিন শিবিরে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, সমাজসেবী জাকির হোসেন, তৃণমূলের সংখ্যালঘু সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বাবু খান, মানকর পঞ্চায়েত প্রধান মঙ্গলা রুইদাস প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *