জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে: প্রয়াত শিক্ষক মধুসূদন গাঁতাইত ও শিল্পী উজ্জ্বল কুমার নাগের স্মৃতিতে নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৫১ জন রক্ত দান করেন। এদিন শিবিরে ওই সংগঠনের পত্রিকা ‘জাগৃতি’র উদ্বোধন হয়। শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান সংগঠনের সম্পাদক অভ্রজ্যোতি নাগ।
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক অমিত দত্ত, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সুদেষ্ণা মৈত্র, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, বিশিষ্ট চিকিৎসক কৃপাসিন্ধু গাঁতাইত, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া, লালগড় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, ঝাড়গ্রাম জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, মৌ রায়, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রহি, সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায় নরসিংহ দাস, গৌতম দেব উত্তম মান্না, সাইক্লিস্ট শিক্ষিকা নবনীতা মিশ্র, বাচিক শিল্পী রত্না দে সহ অন্যান্যরা। বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীতা সিংহ, রীতা বেরা, পারমিতা সাউ গিরি, রুমা মণ্ডল, সুমন চ্যাটার্জি প্রমুখ।
আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কমল কৃষ্ণ নাগ, ধীরেন পাল, সুমনজিৎ দে, প্রীতিশ মুরারকা, দেবব্রত জানা, ডোনা দে, জয়দেব পাল, কৌশিক ভুঁইঞা, মিলন গিরি, রামপ্রসাদ জানা প্রমুখ। শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে সম্মান স্মারক ও গাছের চারা তুলে দিয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয়।

