শ্যামাপ্রসাদ মুখার্জির ১২০তম জন্ম দিবস উপলক্ষ্যে স্বচ্ছায় রক্তদান শিবির মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে স্বচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল মেদিনীপুর শহরে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের মেদিনীপুর শহর মণ্ডল কমিটির উদ্যোগে
রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় বেসরকারি লজে। এদিনের রক্তদান শিবের উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধীমান কোলে, পবিত্র সাহু, শংকর দাস, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লোধা সহ বিশিষ্ট জনেরা। এদিন এই রক্ত দান শিবিরে ৩৭ জন রক্তদাতারা রক্ত দান করেন।

পাশাপাশি মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ড যুব বিজেপির পক্ষ থেকে বিশ্বনাথ পট্যনায়ক, ঝুলন দাসের নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান করা হয়। জেলা বিজেপির সভাপতি সমিত দাসের নেতৃত্বে স্থানীয় ফকির কুঁয়ার চকে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *