কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন:
করোনা পরিস্থিতিতে এবং গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এল ঘাটালের নিমতলা মিতালী সংঘ। স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় রবিবার মিতালী সংঘ রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরের ৪০ জন রক্ত দান করেন। রক্তদাতাদের ছাতা এবং চারা গাছ উপহার হিসেবে দেওয়া হয়।

শিবিরে ছিলেন গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, শুভেন্দু শেখর গুঁই, নিমাই মান্না সহ অন্যান্যরা। শিক্ষক তুষার কান্তি ঘোষ শিবিরের আয়োজকদের ধন্যবাদ জানান।

