গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে ঘাটাল মহকুমা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এল ঘাটাল মহকুমা পুলিশ। গ্রীষ্মকাল এবং করোনা পরিস্থিতির জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঘাটাল মহকুমা প্রশাসন একটি রক্তদান শিবির করেন, এরপর ঘাটাল মহকুমা পুলিশ সক্রিয় উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে পুলিশের উদ্যোগে চন্দ্রকোনায় রক্তদান শিবির হয়েছে। ১৮ মে মঙ্গলবার দাসপুর থানাতে পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করল। রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অমিত মুখার্জি, ঘাটালের সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশীষ হুতাইত। রক্তদাতাদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঘাটাল মহকুমার এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী এই পরিস্থিতিতে যারা সুস্থ এবং যাদের রক্তদান করতে কোনও সমস্যা নেই তাদের রক্তদান করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বিভিন্ন ক্লাব এবং এনজিও গুলিকে করোনা বিধি মেনে রক্তদান শিবির আয়োজন করার কথাও বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *