কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মে:
গ্রীষ্মকালে প্রতিবছরই রক্তের সঙ্কট দেখা দেয়। এছাড়াও এই বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই সঙ্কট আরও বাড়িয়ে তুলেছে। রক্তের সঙ্কট কালীন অবস্থায় এগিয়ে এলেন একদল যুবক-যুবতী।
৫ মে বুধবার ঘাটালের ব্লাড জোন এবং ব্লাড মেটস সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে। সহায়তা করে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এখন রক্তের সঙ্কট কালীন অবস্থায় রক্তের চাহিদা মেটাতে তরুণ প্রজন্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঘাটালের বাসিন্দারা।

রক্তদান শিবিরে স্যানিটাইজেশন টানেল সহ যাবতীয় ব্যবস্থা ছিল। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে।
স্বরূপ চক্রবর্তী নামে এক যুবক তার জন্মদিনে রক্তদান করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

