বাঁকুড়া স্টেশনে জিআরপির উদ্যোগে রক্তদান শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: আজ বাঁকুড়া রেল স্টেশনে জিআরপি থানার উদ্যোগে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে আদ্রা ডিভিশনের ডিএসপি চন্দ্র শেখর রায়, সিআই কাঞ্চন মুখোপাধ্যায় এবং ওসি অনিমেষ বাউরি উপস্থিত ছিলেন। শিবিরে ৬ জন মহিলা পুলিশ সহ ৫৯ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক। রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া পড়ে।

উৎসাহিত উদ্যোক্তারা প্রতি বছর শিবিরের আয়োজন করার সংকল্প করেন এবং ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় রক্ত দানে উৎসাহিত করতে র‍্যালি ও স্টেশন চত্বরে থ্যালাসেমিয়া রোধে পোস্টার ও ব‍্যনারের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *