আসাননগর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন:
রক্তদান জীবনের সেরা দান। সেই কথা মাথায় রেখে এবার এগিয়ে এল তৃণমূল পরিচালিত নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের অন্তর্গত আসাননগর পঞ্চায়েত। এদিন কৃষ্ণনগর উত্তরের ব্লক সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের অনুপ্রেরণায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়।এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সুশান্ত মন্ডল সহ আরও নেতৃবৃন্দ।

এদিন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে। নদিয়া ব্লাড ব্যাঙ্কের সহায়তায় রক্ত সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *