জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে কেশপুর ব্লকের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর শীর্ষা যুব সম্প্রদায়ের উদ্যোগে খেতুয়া নজরুল সদন সুপার মার্কেটে সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কয়েকজন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, কেশপুর কলেজের অধ্যাপক ড: শান্তনু পান্ডা, তোড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল গুড়ে, রানীয়ড় ক্ষুদিরাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তিলক চাঁদ রায়, শিক্ষক লক্ষ্মীকান্ত মান্না, সমাজকর্মী সেখ মহম্মদ ইমরান, শিক্ষক মীর আসির উদ্দিন, সমাজকর্মী সেক রাজ প্রমুখ।উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি, সুমন ঘোষ, শ্যামপদ মন্ডল, সুজয় মালিক, অতনু কোলে সহ অন্যান্যরা।


