কৌশিক মন্ডল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিলদায় রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালো ঝড়গ্রাম জেলার শিলদার স্বেচ্ছাসেবী সংগঠন কৌশিক মন্ডল মেমোরিয়াল ট্রাস্ট। বুধবার সংগঠনের উদ্যোগে শিলদা শিবশক্তি ক্লাবের সহযোগিতায় শিবশক্তি ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ছয় জন মহিলা সহ মোট তিরিশ জন রক্তদান করেন।

উপস্থিত ছিলেন শিলদা শিবশক্তি সংঘের সভাপতি দীপু হালদার, শিক্ষক ভবেশ মাহাতো, প্রয়াত কৌশিক মণ্ডলে বাবা ছবিনাথ মণ্ডল, আয়োজক ট্রাস্টের সম্পাদক শিক্ষক অরিজিৎ দাস ও সভাপতি সুমন সেনসহ অন্যান্য সদস্যরা। শিবিরে রক্ত সংগ্রহ করেন জেলার গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য ট্রাস্টের পক্ষে সম্পাদক অরিজিৎ দাস ও সভাপতি সুমন সেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *