কেশপুরের মুগবসানে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালো কেশপুরের মুগবসানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সংগঠনের উদ্যোগে মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবিরে আটজন মহিলাসহ মোট ৩৬ জন রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের একটি করে সুপারি গাছের চারা স্মারক উপহার হিসেবে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, জেলা পরিষদ সদস্য আনন্দমোহন দলবেরা, গোলাড় সুশীলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুরেশ কুমার পড়িয়া, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, সুদীপ কুমার খাঁড়া, প্রাবন্ধিক ও গবেষক ড: শান্তুনু পান্ডা, সমাজসেবী হাসানুর জামান, প্রধান শিক্ষক দীপক রায়, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *