জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: মঙ্গলবার বিশ্ব রক্তদাতা দিবসে মেদিনীপুর শহরের বার্জ টাউনে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বিপ্লবী চে গুয়েভারার স্মরণে এবং প্রয়াত শিক্ষক নেতা নেপাল ঘোষের স্মৃতিতে শিক্ষক সংগঠনের জেলা দপ্তরে এই রক্তদান শিবির হয়।

শিবির শুরুর আগে চে গুয়েভারা ও নেপাল ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন জেলা সম্পাদক মানিকলাল সেনগুপ্ত। শিবিরে ২ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেন। ৮ জন রক্তদাতা এবারই প্রথম রক্তদান করলেন। জেলার বিভিন্ন চক্রের শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সবুজায়নের বার্তা দিতে তাদের একটি করে ইনডোর চারাগাছ উপহার দেওয়া হয়।


