আম্বেদকরের জন্মদিনে রক্তদান শিবির মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: মেদিনীপুরের ড: আম্বেদকর সোসাইটির উদ্যোগে ড: আম্বেদকরের জন্মদিনে বৃহস্পতিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে একটি রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সোসাইটির সদস্য ও শুভানুধ্যায়ী সহ মোট ২০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন “টিম রক্তযোদ্ধা” সংস্থা।

আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। সোসাইটির পক্ষ থেকে স্বাগত জানান সোসাইটির সম্পাদক সম্রাট পন্ডিত, সভাপতি তপন পন্ডিত সহ অন্যান্যরা। 

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রাক্তন শিক্ষক নন্দদুলাল ভট্টাচার্য, অধ্যাপক ড: পার্থ প্রতিম চক্রবর্তী, অসীম ধর, জয়ন্ত মন্ডল, বিপ্লব আর্য, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সমাজকর্মী রীতা বেরা, অভ্রজ্যোতি নাগ, ফাকরুউদ্দিন মল্লিক, মুস্তাফিজুর রহমান, দীপান্বিতা সেন খান, অক্ষয় গোপ অধ্যাপিকা মুনমুন পান প্রমুখ।

আম্বেদকর সোসাইটির সম্পাদক সম্রাট পন্ডিত সভাপতি তপন কুমার পন্ডিত সহ কৌশিক দাস, কাজল নয়ন মজুমদার, প্রীতিশ মুরারকা, দেবারতি জানা, স্বর্ণালী ভট্টাচার্য, নির্মলেন্দু মান্না, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ মাইতি সহ শিবিরে উপস্থিত ছিলেন অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *