শাশড়া প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: পুজোর মরসুমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট মেটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিল গোপীবল্লভপুরের শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র নিজেদের উদ্যোগে করল স্পেশাল রক্তদান শিবির। সোমবার শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই রক্তদান শিবিরে এলাকার স্থানীয় উৎসাহী মানুষজনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা।

জানা গেছে, খুব অল্প সময়ের এই উদ্যোগে মোট ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। জানা গেছে, এই দুর্গোৎসবের কয়েকদিন বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির না করায় রক্ত সংকট তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে। এরকম একটি পরিস্থিতিতে শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্যোগ নেয় মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি সোমবার রক্তদান শিবির করার। সেই মতো এদিন রক্তদান শিবির হয় শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

এ বিষয়ে শাশড়া প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডঃ সঞ্জীব কুমার মাঝি বলেন, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে আজ আমরা শাশড়া প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। যেখানে স্থানীয় মানুষজন ও আমাদের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রক্তদান করলেন।আমাদের এই রক্তদান শিবিরে আজ ২২ জন রক্তদান করেন। পরবর্তী কালে রক্তদাতার সংখ্যা আরো বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *