সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জুলাই: বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের প্রাণপুরুষ প্রয়াত শিশির সান্যালের স্মৃতিতে আজ স্কুল ডাঙ্গা স্থিত পরিষদের সভাগৃহে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে পাঁচ জন মহিলা সহ মোট ৩৫ জন। রক্তদান করেন। বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্ৰহ করে। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন পৌরপ্রধান শম্পা দরিপা, ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা, সহযোগী সম্পাদক শ্যাম দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
গ্ৰীষ্মকালে রক্তদান শিবির কম হওয়ায় এই সময় রক্তের যোগান অনেকটাই কমে যায়। আজকের শিবিরে সংগৃহীত রক্ত কিছুটা হলেও এই পরিস্থিতি সামাল দেবে বলে মনে করছন রক্তদান আন্দোলনে যুক্ত ব্যক্তিরা।

