যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি ঝাড়গ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুন: রবিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার প্রথমেই ঝাড়গ্রাম স্টেডিয়াম চত্ত্বরে বেশকিছু চারা গাছ রোপণ করা হয়। চারা গাছ লাগিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।

বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আগামী দিনে রাজ্যের মধ্যে ঝাড়গ্রাম জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে উঠবে। তার জন্য যুবকদের সক্রিয় হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রক্তদান মহৎ দান। রক্তদানের বিকল্প অন্য কিছুই হতে পারে না। করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন হাসপাতালে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। তাই তৃণমূল যুব কংগ্রেস সঠিক সময়ে রক্তদান শিবিরের আয়োজন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ওই রক্তদান শিবিরে ১০০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

আজকের এই অনুষ্ঠানে রক্তদানে উৎসাহ দিতে বনবিভাগের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *