এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশননের মেদিনীপুর শাখার উদ্যোগে এসবিআই মেদিনীপুর শাখায় একটি রক্তদান শিবির, অনুষ্ঠিত হয়। পাশাপাশি কলকাতার রুবি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা সর্বসাধারণের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

এই দুই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী জিষ্ণুদেবানন্দজী মহারাজ। এদিনের শিবিরে মোট ৫২ জন রক্তদান করেন। এছাড়াও ৩৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উভয় কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *