বেলিয়াবেড়া থানার উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৫ জুন: করোনা মহামারীর কারণে দু’বছর বন্ধ থাকার পর ফের ঝাড়গ্ৰাম জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হল বাৎসরিক রক্তদান শিবির এবং চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।

এদিন জেলা পুলিশের উদ্যেগে বেলিয়াবেড়া থানার ব্যবস্থাপনায় গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া হাইস্কুলে হল এই স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। যেখানে প্রায় ৮৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং একশোর বেশি মানুষ চক্ষু পরিক্ষা করান শিবিরে। রক্তদাতাদের মধ্যে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়াররা রক্তদান করতে এগিয়ে আসেন।

তপসিয়া হাইস্কুলে পুলিশের এই রক্তদান শিবিরের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডিশানাল এসপি হেডকোয়ার্টার, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদী সহ পুলিশের কর্তা ব্যক্তিরা। রক্তদান শিবিরে রক্ত দিতে আসা রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

পাশাপাশি শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় এধরনের উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু মাঝে করোনা মহামারীর জন্য দু’বছর নিয়মিত হয়ে উঠেনি পুলিশের উদ্যেগে স্বাস্থ্য পরিক্ষা এবং রক্তদান শিবির। পাশাপাশি পুলিশ সুপার এও বলেন, আমাদের একটি রক্তদান শিবির করে ভুলে গেলে হবে না। আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য আরও এরকম উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *