ডেবরায় দুর্ঘটনায় মৃত্যুর জেরে অবরোধ বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: বৃহস্পতিবার সকালে ডেবরা এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ৬.৪৫ নাগাদ অশত্থতলা বাসস্টেন্ডের পাশে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শুভেন্দু সাহু বয়স ৪৩। বাড়ি জোঁহাট জলচকে।

আজ সকালে সাইকেল নিয়ে বাজার আসার পথে পশ্চিম দিক থেকে আসা দশ চাকার মাল বোঝাই লরির পিছনের চাকায় সাইকেল নিয়ত্রন হারিয়ে পড়ে গেলে এই  দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অসত্য তলা এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এই রাস্তার দু’পাশে ইমারতি দ্রব্য ফেলে রেখে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ব্যবসা চালাচ্ছে। এর ফলে সকাল থেকে রাস্তার উপর প্রচুর সংখ্যক বড় লরি, ডাম্পার ও মেশিন ট্রলির আনাগোনা লেগেই রয়েছে যার ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই সাধারণ মানুষকে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আজ এলাকার সাধারণ মানুষ ঘন্টা খানেকের পথ অবোরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *