আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর:
মেদিনীপুরের মোহনপুর ব্রিজের ওপর ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবরোধ করা হয়। তাদের দাবি, ব্রিজের ওপর আট টনের বেশি মাল লোড যাবে না, গভীর রাতে পুলিশ পয়সা নিয়ে ওভারলোডিং গাড়ি ছেড়ে দেওয়ায় স্থানীয় লরি ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। আর তার জন্য আজ তারা মোহনপুর ব্রিজের ওপর জাতীয় সড়ক অবরোধ করে।
তাদের দাবি, আমরা রোড ট্যাক্স দিচ্ছি তবু আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাই ব্রিজের কাজ শুরু হোক। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।

